Showing posts with label আজকের নিউজ. Show all posts
Showing posts with label আজকের নিউজ. Show all posts

Thursday, March 30, 2017

আসছে বৈশাখী মেলায় চলছে হিন্দু এবং সকল বাঙ্গালী শিল্পীদের প্রস্তুতি




আর কয়েকদিন পরেই বাঙালির প্রাণের উত্সব নববর্ষ। নববর্ষকে বরণ করতে চলছে বিভিন্ন প্রস্তুতি। জাতীয় জীবনের এই দিনটিকে বরণ করতে আগ্রহের কোনো কমতি নেই দেশের গ্রামীণ জনপদেও। চৈত্র সংক্রান্তি থেকে পুরো বৈশাখ মাস জুড়ে বিভিন্ন স্থানে চলবে বৈশাখী মেলা। আর এ মেলাকে সামনে রেখেই আগৈলঝাড়া উপজেলার পালপাড়ার মৃিশল্পীরা ব্যস্ত সময় পার করছেন।

বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি খেলনাসহ বিভিন্ন তৈজসপত্র। বৈশাখী মেলায় মাটির খেলনা ও তৈজসপত্র বিক্রির প্রস্তুতি নিতে চৈত্র মাসের শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার একমাত্র গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের পাল পাড়ার মৃিশল্পীরা। স্বামীর কাজে সহযোগিতা করতে ঘরে বসে নেই ওই পল্লীর রমণীরা। অবসরে বৈশাখী মেলার খেলনা তৈরির মাধ্যমে হাতেখড়ি দিচ্ছে পাল পাড়ার ভবিষ্যত্ প্রজন্মের শিশুরাও।

উত্তর শিহিপাশা গ্রামের পাল পাড়ার প্রবীণ মৃিশল্পী তরণী কান্ত পাল, জয়দেব পাল, মহাদেব পাল ও রানী পাল জানান, তারা প্রত্যেকেই মেলার জন্য মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা ও তৈজসপত্র তৈরি করছেন।

মাটির তৈরি এই সকল খেলনা ও তৈজসপত্র রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে তাতে দেওয়া হয় বিভিন্ন ধরনের রঙ। মেলার সময় ছাড়াও সারা বছরই তারা মাটির জিনিস তৈরি করেন। কুমার পাড়ার এই শিল্পীরা আরও বলেন, তাদের পূর্ব পুরুষ এ পেশার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন, তাই তারাও সেই ঐতিহ্য ধরে রাখতেই এখনও পেশাকে আঁকড়ে রেখেছেন।

তবে প্রজন্মের সন্তানরা এখন তাদের পূর্বপুরুষের পেশায় আসতে চাইছে না। কারণ আগের মতো এখন আর তৈজসপত্রের একচেটিয়া ব্যবসা নেই।

বর্তমান বাজারে সিরামিক, প্লাস্টিক ও ধাতব তৈজসপত্রের সহজপ্রাপ্যতা ও সহজলভ্যতার জন্য তাদের মৃিশল্পের ব্যবসায় অনেকটাই ধস নেমেছে। যখন কোনো মেলা বসে তখন তারা মেলার জন্য খেলনা তৈরি করেন। এটা তাদের পরিবারের জন্য মৌসুমের একটা বাড়তি আয়।

 sothikdhormo.blogspot.com

Friday, October 14, 2016

আজ লক্ষ্মী পূজা। এসো মা লক্ষ্মী বসো ঘরে।

sothikdhormo.blogspot.com



 ***এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাক আলো করে’। ধনের দেবী লক্ষ্মী। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। মহিষাসুরমর্দিনীর আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। চিন্ময়ীর বিদায়ের বার্তা ভুলে মানুষ আবার মেতে উঠছে লক্ষ্মী পূজার উৎসব ও আনন্দে। সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা আগামীকাল ১৫ অক্টোবর (শনিবার)। চলবে রবিবার সকাল পর্যন্ত।
 সনাতন হিন্দু ধর্মাবলমন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এটি। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর ঘরে ঘরে লক্ষ্মী পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। ধন সম্পদের দেবী হওয়ায় বিভিন্ন মন্দির ছাড়াও সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
মা আসবেন ধরনীতে ধন সম্পদে পূর্ণবান হয়ে। অন্নপূর্ণার আলতা রাঙা পায়ের চিহ্ন আঁকা হবে ঘরে ঘরে। ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করেন।
ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন লক্ষ্মী মায়ের। দেন পুস্পাঞ্জলী। লক্ষ্মী হিন্দুদের ধনসম্পদ, আধ্যাত্মিক ও পার্থিব উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দয্যের দেবী।
 বাঙালি হিন্দুদের বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভূজা। তার বাহন হচ্ছে পেঁচা। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা করে থাকেন। বাংলাদেশে চান্দ্র আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে।
এছাড়া প্রতি বৃহস্পতিবার সধবা স্ত্রীগণ লক্ষ্মীর পূজা করে থাকেন। কিন্তু বাংলার বাইরে দেবী পূজিতা হন গৌণ চান্দ্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রে। এই পূজা সাধারণত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার পরেই হয়ে থাকে।
লক্ষ্মীপূজা কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে, যার অর্থ ‘কে জেগে আছো? সনাতনী বিশ্বাস মতে,এ রাতে মা লক্ষ্মী ধন-সম্পদ দিতে যে কোনো সময় ঘরের দ্বারে এসে ‘কো জাগর্তি’ বলে ডাক দেন। জেগে থাকা মানুষেরাই এ ধন লাভের অধিকারী হয় বলে ব্রতকারীরা এজন্য সারা রাত জেগে থাকেন মায়ের ডাকের প্রতীক্ষায়।
পঞ্জিকা মতে, শনিবার রাত সাড়ে আটটায় পূর্নিমা লেগে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে। তাই দুদিনই কোজাগরী লক্ষ্মী মায়ের পূজা উদযাপন করবেন সনাতন ধর্মালম্বীরা।***

Sunday, October 9, 2016

হিজাব বোরখা কেনও বাঁচাতে পারেনি তনু খাদিজাকে ?

sothikdhormo.blogspot.com




তনু হত্যার পর এবার খাদিজাকে হত্যার চেষ্টা। ইসলামের মতে হিজাব, বোরখা পরলেই নাকি পুরুষদের খারাপ দৃষ্টি থেকে বাচা যায়। তাহলে ঐ ইসলামিক হিজাব বোরখা তনুকে খাদিজার মত মেয়েকে এমন লম্পটদের হাত থেকে কেনও বাচাতে পারলো না। তাদের হিজাবে, বোরখায় এমন কি কম ছিলও। যেই কারনে তাদের আজ এই পরিনতি হলও। কুমিল্লা সেনানিবাসে নিজের পরিবারের সাথে বাস করত সোহাগী জাহান তনু। ২০ মার্চ রাতে সেনানিবাসের ভেতরে পাওয়া যায় তার লাশ। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা সেনানিবাসে বোর্ডের অফিস সহায়ক পদে কর্মরত।
সোহাগী হত্যার মামলা প্রথমে পুলিশ তদন্ত শুরু করেন। তারপর তা র্যািবের নিকট হস্তান্তর হয়। আবার পরদিন সেই মামলা সিআইডির নিকট হস্তান্তর করা হয়। মৃত্যুর পর সোহাগীর লাশ ময়না তদন্তের পর মাটি দেয়া হয়েছিল। কিন্তু সিআইডির তত্ত্বাবধানে লাশ আবার মাটি খনন করে তুলে নিয়ে ময়নাতদন্ত করা হয়। তারপর আর বিভিন্ন ধরণের খবর পাওয়া যায়।
তবে সে সকল রহস্য বারবার ঘুরেফিরে সামনে আসছে তা লক্ষ্য করলে ফলাফল এখনও শূন্যের কৌটায় দেখা যায়। আবার খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের  স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় কলেজের পুকুর পাড়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭) তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। পরে মূমূর্ষ অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচার করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এভাবেই কি বোরখা, হিজাব পরলে মেয়েরা ধর্ষণ থেকে বাচবে ? নাকি দুদিন পরে হুজুররা বলবে মেয়েদের বের হওয়াই উচিৎ না। হ্যাঁ বলতেও পারে ইসলামে তো মেয়েদের ক্ষেত হিসাবে ব্যাবহার করতে বলেছে। তাদের মূল্যই বা ইসলামের কাছে কতটুকু ?

Thursday, October 6, 2016

দুর্গাপূজা শুধু সনাতন ধর্মের অংশ নয়। এটা পুরো মানব জাতির কল্যাণের জন্য বললেন, শেখ হাসিনা।




** প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
শেখ হাসিনা বলেন, "বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, 'ধর্ম যার যার, উৎসব সবার'- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এ কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বানীতে বলেন, 'সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।'
তিনি বলেন, 'আমি আশা করি, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' গড়ে তুলবো।
প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। -বাসস।**
*সঠিক ধর্ম/ সনাতন ধর্ম *